রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে জোরপূর্বক ধর্ষণ ও প্রতারনার অভিযোগে দু’টি মামলা ॥ প্রেমিক গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিয়ের অঙ্গিকার করে কলেজ ছাত্রী প্রেমিকার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন এবং প্রেমিকার প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ এনে মাধবপুর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। জনতা প্রতারক প্রেমিক আবু ছালেহ মোঃ খায়ের (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক আবু ছালেহ মোঃ খায়ের উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়ার আব্দুল মন্নাফের ছেলে। গতকাল সোমবার সকালে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য উভয় ভিকটিমকে হবিগঞ্জ প্রেরন করে। গ্রেফতারকৃত প্রেমিক খায়েরকে আদালতের হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল-হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়- ২০১০ সালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদার গড়ার আব্দুল মন্নাফের ছেলে আবু ছালেহ মোঃ খায়ের’র চাচাতো বোন কামরুনাহারকে বিয়ে দেয় উপজেলার কৃষ্ণপুর গ্রামের মমিন উদ্দিনের কাছে। বিয়ের বাড়ীতে আসা-যাওয়ার সুবাদে পরিচয় হয় পাশের জালুয়াবাদ গ্রামের জমত আলীর মেয়ে মনতলা শাহজালাল কলেজের জনৈক ছাত্রীর সঙ্গে। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১২ সালে খায়ের ৫০ টাকার স্টাম্পে অঙ্গিকার করে ওই ছাত্রী ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এরপর থেকে প্রায় দু’জন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। গত ১ ফেব্র“য়ারী জনৈক নিলুয়া বেগমের ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রিযাপন করে এবং ওই ছাত্রীর সঙ্গে দৈহিক ভাবে মিলিত হয়। এরপর থেকে বিভিন্ন সময় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সম্প্রীতি ওই ছাত্রীকে বিয়ে করার জন্য চাপ দিলে খায়ের তা অস্বীকার করে অন্যত্র বিয়ে করার চেষ্টা করে। রবিবার বিকালে ওই ছাত্রী ও খায়ের অলিপুর এলাকায় এ নিয়ে কথা কাটাকাটি করার সময় লোকজন জড়ো হয়ে তাদেরকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। রাতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আটককৃতদের মাধবপুর থানায় সোপর্দ করে। রাতেই ওই ছাত্রী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি হওয়ায় এক যুবতীকে রাতে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শের আলীর বখাটে ছেলে দ্বীন ইসলাম এর কুনজর পড়ে একই গ্রামের আবুল বাশারের যুবতী মেয়ের উপর। দ্বীন ইসলাম ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই যুবতী তা প্রত্যাখ্যান করে। এতে দ্বীন ইসলাম ক্ষুব্ধ হয়ে উঠে। গত ৯ মে রাতে ওই যুবতীকে জোরপূর্বক দ্বীন ইসলাম তার ফুফুর বাড়ীতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই যুবতীর বাবা আবুল বাশার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম জানান-থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিকদেরকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com