বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

মাধবপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন আগামী ১০ জুলাই ॥ সৈয়দ সঈদ উদ্দিন কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ মেয়াদ শেষ হওয়ার ৩ বছর পর আগামী ১০জুলাই মাধবপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। গত ১১ মে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তারিখ ঘোষণা করেন। ইতিমধ্যে উপজেলা ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করার নির্দেশ দেয়া হয় উপজেলা নেতৃবৃন্দকে। একই তারিখে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অপর অপর এক বিজ্ঞপ্তিতে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সূত্রমতে গত ১০ মে উপজেলা ছাত্রলীগ সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত স্বাক্ষরিত এক পত্রে এস এম সাইদুল ইসলাম সভাপতি, জিয়াউল আমিন বাবু, শফিকুল ইসলাম মামুনকে সহ-সভাপতি, রাহাত ইসলাম জুয়েল সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম রাকিব যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ শাহীন আলম ও বোরহান উদ্দিন সাকিবকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট সৈয়দ সঈদ উদ্দিন কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
এদিকে সম্মেলনের তারিখ ঘোষনা করায় স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্টিত হচ্ছে আনন্দ মিছিল। নতুন পদ প্রত্যাশীরাও শুরু করেছেন লবিং। পদের আশায় ব্যানার, ফেস্টুন করে জানান দিচ্ছেন তাদের প্রার্থীতা।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়ে ১৬ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ দিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com