রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরের অপহৃত কিশোরী ৩ দিন পর ঢাকা থেকে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৪৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে অপহৃত কিশোরী শারমীন আক্তার (১৪) কে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত ২জনকে আটক করেছে পুলিশ। অপহরণের ৩দিনের মাথায় গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা যাত্রাবাড়ী ধলগাও এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। গত ৯ মে দুপুর ১২টার দিকে মাধবপুর পৌরশহরের বাসিন্দা রেজন আলীর কিশোরী কন্যা শারমীন আক্তারকে সেমকো সিএনজি পাম্প এলাকা থেকে অপহরণ করা হয়। এ বিষয়ে অপহৃতার বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে সন্দেহবাজন ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারীকারী কর্মকর্তা এসআই আকতারুজ্জামান পুরাতন গরুবাজার এলাকার হাকিম মিয়া (৩২) ও তার স্ত্রী পান্না বেগম (২৬)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে গতকাল ওই রাতে ঢাকা যাত্রাবাড়ী ধলগাও এলাকার একটি বাসা থেকে শারমীন আক্তারকে উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বলেন-উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারী পরীক্ষা ও ২২ধারা জবানবন্দি গ্রহণের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com