রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আনোয়ারপুর ও খোয়াই নদীর বাঁধ বস্তি উন্নয়ন কমিটির প্রশিক্ষন শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য বস্তি উন্নয়ন কমিটির সদস্যবৃন্দদেরকে আহবান জানিয়েছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল সোমবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্বোধনী সভার সভাপতি হিসেবে বক্তৃতা রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন হবিগঞ্জ পৌরসভাকে দেশের অন্যান্য পৌরসভার সাথে প্রতিযোগিতা করে কৃতিত্ব অর্জন করতে হলে সবাই নিজেদের অবস্থানে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামোগত উন্নতিকরন (সেক্টর) প্রকল্প, ইউজিপ-৩ এর আওতায় গতকাল আনোয়ারপুর ও খোয়াই নদীর বাধ বস্তি উন্নয়ন কমিটির সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, দীলিপ দাস, খালেদা জুয়েল, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com