শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নসরতপুর ও মির্জাপুর গ্রামে ধান কাটা নিয়ে সংঘর্ষ

  • আপডেট টাইম সোমবার, ৮ মে, ২০১৭
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর ও মির্জাপুর গ্রামে ধান কাটা নিয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। গতকাল রবিবার সকাল ৭টা থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত অবস্থায় আকবর হোসেন (৪২), লেবু মিয়া (৫৫), আলিম (২০), সাজিদ (২৫), নুর আলম (৩৫), কদর আলী (২০), জহিরুল ইসলাম (১৪), মকসুদ আলী (৪০), মুহিবুর রহমান (১৮) ও হাবিবুর রহমান (২৬) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানান, ওই গ্রামের আকবর হোসেনের সাথে লেবুর মিয়ার জমির ধান কাটা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com