শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৬২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর বিট পুলিশ সভা গতকাল ১১টার দিকে মিরাশী ইউনিয়ন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রমিজ উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম। আঃ ছামাদ মাষ্টার এর পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুরুজ আলী মেম্বার, কবির মিয়া, ডাঃ সিরাজ মিয়া, প্যানেল চেয়ারম্যান মানিক মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস.এম. রাজু আহমেদ বলেন কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে জঙ্গি, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিরোধে তৎপর হতে হবে। এ দেশ আপনার আমার সকলের, তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব। আসুন সকলেই দেশের জন্য কাজ করি, স্বপ্নের সোনার বাংলা গড়তে একযোগে কাজ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com