বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গের বিশিষ্ট সমাজসেবক পঞ্চায়েত ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল জলিল আর নেই

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ, রাজনৈতিক, সমাজসেবক এবং পঞ্চায়েত ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল জলিল আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর।
বানিয়াচং উপজেলা সদর নন্দীপাড়ার আলহাজ্ব মোঃ আব্দুল জলিল ৬ মাস যাবত কঠিন রোগে সজ্জাসায়ী অবস্থায় শেষ দু’সপ্তাহ অচেতন ছিলেন। মুত্যুর পূর্বমুহুর্তে পহেলা মে সোমবার দিবাগত রাত ১টায় কলেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ১ ছেলে ৩ মেয়ে ও ১ ভাইসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর বানিয়াচং কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে বিবির দরগা কবরস্থানে দাফন করা হয়েছে। স্বাধীনতা উত্তর পূর্ব হবিগঞ্জের তুখোড় ছাত্রনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব বানিয়াচঙ্গের বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াবিদ ও পঞ্চায়েত ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ আব্দুল জলিলের মৃত্যুতে হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com