বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সৌদি আরবে বিএনপির অভিষেক অনুষ্ঠানে মেয়র জি কে গউছ ॥ মতা হারানোর ভয়ে আওয়ামীলীগ নিরক্ষেপ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৭২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবে বিএনপির আল জাহের অঞ্চল কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের সফল মেয়র আলহাজ্ব জি কে গউছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
জাহের আঞ্চলিক কমিটির সভাপতি এবর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি সৈয়দা আশরাফিয়া পাপিয়া, জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি খন্দকার হেলাল সিআইপি, মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফছার, সিনিয়র সভাপতি এম জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, মক্কা প্রাদেশিক শ্রমিকদলের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মইনুল ইসলাম হায়দার, সৌদিআরব বিএনপির নেতা শাজাহান।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ মোস্তাক আহমেদ, নজরুল ইসলাম কাওছার, মোহাম্মদ কাওছার, আবুল কাশেম প্রমুখ।
সভায় মেয়র জি কে গউছ বলেন, সুষ্ঠ নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পায়। কারণ তারা জানে, দেশের মানুষ পরিবর্তন চায়। এই সরকারের বিদায় চায়। তাই মতা হারানোর ভয়ে আওয়ামীলীগ নিরপে সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আওয়ামীলীগ ভালো করেই জানে, অতীতে বাকশাল প্রতিষ্ঠা করে অত্যাচার নির্যাতন করায় ক্ষমতায় যেতে তাদের ২১ বছর লেগেছে। এবার জনগণের ভোটাধিকার দেয়া হলে আবার কখন কবে ক্ষমতায় আসবে তার হিসাব নেই। তাই আওয়ামীলীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com