বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত বোরো ধানের পর এবার শাক-সবজি

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের হাওরগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রথমবারের বন্যায় ক্ষয়ক্ষতি হওয়ার পর অপেক্ষাকৃত উচু এলাকায় অবশিষ্ট ফসল ছিল তা-ও তলিয়ে যাচ্ছে। একেবারে না পাওয়ার চেয়ে কিছু পাওয়ার আশায় কোমড় সমান পানিতে নিমজ্জিত আধাপাকা ফসল কাটছেন। বেশ কিছু হাওর এলাকায় ঘুরে দেখা যায় হাটু পানিতে নেমে, আবার কেউ কেউ নৌকা দিয়ে ধান কাটছে। ফলে পাকা ধান কেটে গোলায় তুলতে না পেরে কৃষক ও বর্গাচাষিরা কাঁদছেন।
এদিকে বোরো ফসলহানীর পর এবার শাকসবজিও নষ্ট হতে যাচ্ছে। গত ১৯ এপ্রিল থেকে টানা বৃষ্টি ও স্বল্প মাঝারি বর্ষণে নতুন করে প্রায় ৩শ একর জমির বিভিন্ন শাক সবজি কাঁচা মরিচ, বেগুন, শশা, কুমড়া, মিষ্টি কুমড়া, করলা, লাল শাক, ঢেঙ্গা, লাউসহ বিভিন্ন সবজি ফসল ক্ষয়ক্ষতি হচ্ছে।
এদিকে অবিরাম বৃষ্টিপাতের কারণে চাল ও ধানের দামসহ শাকসবজির দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে কৃষকদের ত্রাহি ত্রাহি অবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com