সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে মুক্তিযোদ্ধার ভূমিতে বাউন্ডারী নির্মাণ ॥ আদালতের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়ার ভূমি জোরপূর্বক দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছে দুর্র্বৃত্তরা। এ ব্যাপারে তিনি গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক জবরদখলকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। আদেশে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। আদেশটি গতকালই থানায় পৌঁছেছে বলে বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া জানিয়েছেন।
বাহুবলের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে বসবাস করেন। তার বাড়ির পার্শ্ববর্তী কন্দর্পপুর মৌজার ৩৭১/১ খতিয়ানভূক্ত ৬০০ ও ৬০৬ দাগের চারা ও বাড়ি রকম ভূমির একাংশে পার্শ্ববর্তী ভূমি মালিক মৃত জাফর আলীর পুত্র ফারুক মিয়া ও তার ভাইরা জোরপূর্বক বাউন্ডারী ওয়াল নির্মাণ করে। এতে তিনি বাঁধা দেন এবং স্থানীয় পুলিশকে অবগত করেন। তাতে কাজ না হলেও তিনি আদালতের স্মরণাপন্ন হন। আদালতে মামলাটি পরিচালনা করেন এডভোকেট জিলু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com