বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৪৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার উপস্থিত থেকে উক্ত অ্যাসিসটিভ ডিভাইসগুলো বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির সাব কম্পোনেন্ট একীভূত শিক্ষা কার্যক্রমের আওতায় ৫জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ৫ টি হুইল চেয়ার ও ৫টি চশমা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com