শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

প্রেমের টানে লন্ডন থেকে নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী প্রেমিক সিরাজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জের ফাবিহা খানম পান্না আর মৌলভীবাজারের লন্ডন প্রবাসী সিরাজ আহমেদ দু’জনই বোবা। কথা বলতে না পারলেও দু’জন একে অন্যের অন্তরের কথা বুঝতে পেরেছে। আর তাইতো দুজনার মধ্যে ভালবাসার সৃষ্টি হয়। সর্বশেষ তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলছে। ফাবিহা খানম পান্না নবীগঞ্জ উপজেলার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিব উদ্দিন এর তৃতীয় মেয়ে আর সিরাজ আহমেদ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে।
সিরাজ আহমদ এর চাচাত ভাই মৌলভীবাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম জানান, প্রায় ২ বছর ধরে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এক পর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন তারা। পরে তারা দুজনই সিদ্ধান্ত নেন বিয়ে করার। গত চার দিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন। দু’পরিবারের অভিভাবকগণ আলোচনাক্রমে বিয়ের দিন ধার্য করেছেন আগামী ২১ এপ্রিল শুক্রবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com