শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ী হত্যা আটক দুই আসামীর রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ী আলোচিত হত্যা মামলায় অন্যতম দুই আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরের আদালত শুনানী শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার দুপুরে এ মামলার প্রধান আসামী জুনায়েদ আহমেদ ও ময়না মিয়াকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানী শেষে জুনেদের ১ দিনের পুলিশ রিমান্ড ও ময়না মিয়াকে জেল রিমান্ড মঞ্জুর করেন।
বাদি পক্ষের আইনজীবি সাবেক পিপি মোঃ আকবর হোসেন জিতু, এডভোকেট সৈয়দ মোজাম্মেল আলী ও সিরাজুল ইসলাম। এর আগে ময়না মিয়া ও জুনেদ নামের দুই আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ মামলার অন্যতম আসামী বুলু দেব কারাগারে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুই আসামীর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনটি আজ শুনানীর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ লাইব্রেরীর ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীকে একই এলাকার বুলু দেব, ওয়াহাব মিয়া, ওছাব মিয়া, আলমগীর, ফরিদ মিয়া, বসু মিয়া ও উমদা মিয়াসহ বিভিন্ন ব্যক্তি সুদের ঋণ পরিশোধের টাকার জন্য চাপ দেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। তার মৃত্যুর পর পকেট থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাতিজা জামাল মিয়া বাদি হয়ে আদালতে মামলা করলে আদালত মামলা রুজুর জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com