শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে চা শ্রমিক ও প্রান্তিক কৃষকদের মধ্যে খাদ্য সামগ্রী ও সার বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৪৬২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ৫ টি চা বাগানে অবহেলিত ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে খাদ্য সামগ্রী এবং আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে প্রণোদনা যোগাতে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য কৃষক ও চা শ্রমিকদের মধ্যে সার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলাইমান মজুমদার। পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, মোঃ শামিম, আওয়ামীলীগ নেতা মহিউজ্জামান হারুন, মোজাহিদ বিন ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল লিটন, প্রেসক্লাব সেক্রেটারী অলিদ মিয়া, মিজানুর রহমান, ইউপি সদস্য মিরা কৈরি, কৃষক মরন চাদ প্রমুখ। সভায় ৫ টি চা বাগানের ১ হাজার ২৬১ জন শ্রমিকের মধ্যে চাউল, ডাল, আটা , তেল, আলু, সাবান এবং ১৪’শ কৃষকের মধ্যে বিজ ও সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com