শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ইনাতগঞ্জে রিক্সা ছিনতাইন

  • আপডেট টাইম রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৪৬১ বা পড়া হয়েছে

বীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে চালককে অজ্ঞান করে একটি রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। মুমুর্ষ অবস্থায় রিক্সা চালক সুফি মিয়া (১৭) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জের পার্শ্ববর্তী পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের দিনমজুর তইমুছ আলীর পুত্র সুফি মিয়া শুক্রবার সকালে তার রিক্সা নিয়ে প্রতি দিনের মতো ইনাতগঞ্জ বাজারে আসে। বেলা ২টায় ২জন যাত্রী তার রিক্সায় উঠে স্থানীয় বান্দের বাজারের দিকে রওয়ানা হয়। বেলা প্রায় ৩টার দিকে স্থানীয় লোকজন সুফি মিয়াকে ইনাতগঞ্জ-সৈয়দপুর সড়কের সওলারপাড় নামক স্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সুফির বাড়ীতে খবর দেয়া হলে তার স্বজনরা আহত অবস্থায় তাকে ইনাতগঞ্জ বাজারে নিয়ে আসেন। তার আগেই রিক্সাটি নিয়ে পালিয়ে যায় যাত্রী বেশী ছিনতাইকারীরা। সুফিকে গুরুতর আহত অজ্ঞান অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com