সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জ অলিপুরে তামার তারসহ ২ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৭০২ বা পড়া হয়েছে

অপু দাশ, সায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ অলিপুরে প্রাণ আরএফএল গ্র“পের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে তামার তার চুরি করার সময় দুই যুবককে আটক করা হয়। পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করে। পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে তামার তার চুরি করতে যায় দুই যুবক। ঘটনাটি বুঝতে পেরে পুলিশকে খবর দেয় পার্কের কর্তৃপক্ষ। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন ও এসআই জাকির হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অভিযান চালিয়ে তামার তারসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো উপজেলার সুরাবই গ্রামের আলমগীর তালুকদারের ছেলে সুজন মিয়া (১৯) ও একেই গ্রামের মুখলিছ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (১৮)। পুলিশ তাদের আটক করে শায়েস্তাগঞ্জ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com