শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ট্রাম্পকে পিছনে ফেলে বিশ্বের জনপ্রিয় নেতা হলেন নরেন্দ্র মোদি

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৫৬৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ এবার ইস্টাগ্রামে সবথেকে জনপ্রিয় বিশ্বনেতা হিসাবে উঠে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি পিছনে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
খবরে প্রকাশ, এই ছবি শেয়ারিং সাইটে মোদীর ফলোয়ার সংখ্যা ৬৯ লক্ষ। শুধু তাই নয়, ইনস্টাগ্রামের সবচেয়ে সক্রিয় বিশ্বনেতা হিসেবেও অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় মোদী যথেষ্টই যে সক্রিয়, তার প্রমাণ আগেও মিলেছে। এখনও পর্যন্ত মোদী ১০১টি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে বিপুল পরিমাণ কমেন্ট ও লাইক পড়ে।
সম্প্রতি, ‘ওয়ার্ল্ড লিডার্স অন ইনস্টাগ্রাম’ শীর্ষক একটি সমীক্ষা হয়। সেখানে গত এক বছর ধরে মোট ৩২৫ জন রাষ্ট্রনেতা ও বিদেশমন্ত্রীদের অ্যাকাউন্টের বিশ্লেষণ করা হয়। তাতেই এই তথ্য ধরা পড়ে। মোদীর পরই দ্বিতীয় স্থানে রয়েছেন ট্রাম্প। তাঁর ফলোয়ার সংখ্যা ৬৩ লক্ষ। ৩৭ লক্ষ ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে পোপ ফ্রান্সিস। চতুর্থ স্থানে হোয়াইট হাউসের সরকারি অ্যাকাউন্ট, যার ফলোয়ার সংখ্যা ৩৪ লক্ষ।
সমীক্ষার দায়িত্বে থাকা জনসংযোগ-সংক্রান্ত সংস্থা বার্সন-মার্সটেলার জানিয়েছে, মোদীর পোস্টগুলিতে গড়ে ২.২৩ লক্ষ কমেন্ট ও লাইক পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com