সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

নবীগঞ্জে বাস চাপায় বৃদ্ধ মহিলা নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাস চাপায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। তিনি দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের মৃত শকই উল্লার স্ত্রী শারফুল বিবি (৭০)। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া গ্রামের সন্নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময়ে শারফুল বিবি বাড়ির পাশে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা-থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুতগতির ইউনিক পরিবহণের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৪৫৫৬) বৃদ্ধ শারফুল বিবি(৭০)কে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ ঘণ্টা বিকেল ৪টা তার মৃত্যু ঘটে।
এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালককে আটক করা হয়। তাদেরকে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির জিম্মায় রাখা হয়েছে। এবিষয়ে দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়া শারফুল বিবির মৃত্যুর নিশ্চিত করে জানান, বাস ও চালক আমাদের জিম্মায় রয়েছে। গ্রাম্য সালিশের মাধ্যমে এই বিষয়টা নিষ্পত্তি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com