বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচংয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বাঙালীর জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ওসি মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান খান, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, এল.আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন, আম বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মহারত্মপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দেব, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, ডা. ইলিয়াছ একাডেমীর শিক্ষক হেমায়েত আলী খান প্রমুখ। সভায় পহেলা বৈশাখ সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সম্মিলিতভাবে মঙ্গলশোভা বের করা ও পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় পহেলা বৈশাখ বিরোধী অপপ্রচার ও কর্মকান্ডের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com