রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ব্যবসায়ী আত্মহত্যা প্ররোচনা মামলার আসামী জুনায়েদ মিয়ার জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনার মামলার জুনায়েদ আহমদ (৩৫) নামের এক আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরের আদালতে জুনায়েদ হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
বাদিপক্ষে মামলা পরিচালনা করে এডঃ সিরাজুল ইসলাম। তিনি শুনানীতে উল্লেখ করেন জুনায়েদসহ অন্যান্য আসামীরা তাকে বিভিন্নভাবে পাওনা টাকা ফেরত দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। তাদের চাপের ফলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন আতিকুর রহমান। এক পর্যায়ে সকলের অগোচরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর পুলিশ তার শার্টের পকেট থেকে একটি চিঠি উদ্ধার করে। ওই চিঠিতে আতিক তার মৃত্যুর জন্য উল্লেখিত আসামীদের দায়ি করেন। এ দিকে এ ঘটনায় তার ভাতিজা জামাল মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে বিচারক মামলাটি আমলে নিয়ে রুজু করার জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন। ওসি মামলা রুজু করে আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করেন। পুলিশের ভয়ে গতকাল জুনায়েদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ লাইব্রেরীর ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীকে একই এলাকার বুলু মিয়া, ওয়াহাব মিয়া, ওছাব মিয়া, আলমগীর, ফরিদ মিয়া, বসু মিয়া ও উমদা মিয়াসহ বিভিন্ন ব্যক্তি সুদের ঋণ পরিশোধের জন্য চাপ দেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। এই ক্ষোভে দুঃখে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। আদালতে হাজির হওয়া জুনেদ মিয়া মেরাসানি গ্রামের মৃত ফরিদ মিয়ার পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com