বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জিকে গউছের বিরুদ্ধে সরকার পক্ষের করা আপিল খারিজ

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন হাইকোর্টের চেম্বার বিচারপতি। গতকাল রবিবার হাইকোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোনানী শেষে সরকার পক্ষের করা আপিল আবেদনটি খারিজ করে নো ওয়ার্ডার দেন।
জানা যায়, গত ৪ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। পরে ২৩ জানয়ারী তিনি পৌরসভার দায়িত্ব ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করলে মেয়রের পদ ফিরে পান জি কে গউছ। গত ২৩ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। কিন্তু ১০ দিন পর গত ২ এপ্রিল আবারও মেয়র জি কে গউছকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশ চ্যালেন্স করে হাইকোর্টে রিট করেন মেয়র জি কে গউছ। আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেন। ৪ এপ্রিল আবারও মেয়রের দায়িত্ব গ্রহন করেন জি কে গউছ।
এদিকে মেয়র জি কে গউছকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার পক্ষ। গতকাল রবিবার হাইকোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোনানী শেষে সরকার পক্ষের আপিল খারিজ করে নো ওয়ার্ডার দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com