বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মজলিশপুরে মিসকলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে মোবাইল ফোনের মিসকলের ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সাহাবুদ্দিনের পুত্র সাইদুর রহমান (২৫) ও একই গ্রামের মাসুক মিয়ার পুত্র রাসেল মিয়া (২০) কে ফুটবল খেলার বিষয় নিয়ে গতকাল ভোরে পরপর কয়েকবার মোবাইল ফোনে মিসকল দেয়। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে সাইদুরকে গালমন্দ করে।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে আহত সাইদুর রহমান (২৫), রাসেল মিয়া (২০), আব্দুল হামিদ (৫০), আল আমিন (২২), শিশ আলী (১৪), তাহির মিয়া (২০), ইসলাম উদ্দিন (৩৫), শাহজাহান (৩৫), ইব্রাহিম (২২), নুরুল হক (২২), রফিক মিয়া (১৫), মীর হোসন (৬০), মুখলেছ মিয়া (২৫), আনিস (২৫), জাকির (৩৫), সিয়াম (৩৬), শের আলী (৪২) ও রিমন (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com