মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ইয়াবার চালানসহ এক পাঁচারকারী আটক

  • আপডেট টাইম শনিবার, ৮ এপ্রিল, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ইয়াবার চালানসহ এক পাঁচারকারীকে আটক করেছে পুলিশ। আটক পাঁচারকারী বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াগাঁও গ্রামের রনি মিয়ার পুত্র আল আমিন মিয়া (৩৫)। পাঁচারকারী আল আমিন মিয়া গতকাল ১ হাজার পিস ইয়াবা পাঁচারের জন্য মাধবপুর উপজেলার হবিবপুর এলাকায় নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে কাশিমনগর পুলিশফাঁড়ির ইনচার্জ এসআই এমরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, একই দিন মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩কেজি ভারতীয় গাঁজা ও ১৯ বোতল মদ উদ্ধার করেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন রিপন পিপিএম আটকের সত্যতা নিশ্চিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com