বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের ২নং পুল এলাকায় পৃথক অভিযানে ২ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭
  • ৫৫১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ২নং পুল বাইপাস সড়ক থেকে জাহির মিয়া (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় রাজনগর এলাকার আরো কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ডিবির এসআই আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জাহিরকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র। এ সময় রাজনগর এলাকার অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, এ ব্যাপারে জাহির ও পালিয়ে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বহুলা গ্রামে কয়েকজন মাদক ব্যবসায়ীর নেতৃত্বে শহরে মাদক বিক্রি করে আসছিল।
এদিকে হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দার বাড়ি এলাকা থেকে রতন খান (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের ফরিদ খানের পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মুসলেম উদ্দিনের নেতৃত্বে পুলিশ পোদ্দাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com