শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মেয়র গউছকে ওমরা হজ্বে যাওয়ার অনুমতি দিতে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৩ দিনের মধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে পবিত্র ওমরা হজ্বে যাওয়ার অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যাত্রাপথে বিমানবন্দর পর্যন্ত তাকে যেন কোনো ধরনের হয়রানি না করা হয় তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত।
গতকাল বুধবার মেয়র জি কে গউছের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মেয়র জি কে গউছের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন এডভোকেট মাসুদ রানা।
এডভোকেট মাসুদ রানা বলেন, পবিত্র ওমরা হজ্বে যাওয়ার জন্য গত ১৬ ও ২৩ মার্চ অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৃথক ২টি আবেদন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ২৯ মার্চ তিনি আইনি নোটিশ দেন। তারও কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করেন মেয়র জি কে গউছ। এ রিটের শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্ট ৩ দিনের মধ্যে জি কে গউছকে পবিত্র ওমরা হজ্বে যাওয়ার অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com