সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জাতীয় পার্টিকে সংগঠিত সংগঠন গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আতিকের আহ্বান

  • আপডেট টাইম শনিবার, ১ এপ্রিল, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলনকে সামনে রেখে জেলা জাতীয় পার্টির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত এ সভা চলে। জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, জেলা আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য জেলা সদস্য সচিব শংকর পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কাউছার উল গনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল মুকিত লস্কর, এম এ জলিল তালুকদার, জেলা জাপার সদস্য সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আব্দুস সালাম, প্রভাষক এস এম লুৎফুর রহমান, আবু তালেব, গাজী মিজবাহ উদ্দিন, শাহ আবুল খায়ের, মোঃ সালাম তালুকদার, হাজী ফরিদ উদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) আব্দুল করিম, শাহজাহান তালুকদার, নাসির উদ্দিন নাছু, হাজী লুৎফুর রহমান নানু, হাবিবুর রহমান আশিক মাস্টার, আব্দুল আহাদ মেম্বার, সাবেক মেম্বার আবুল হাসিম, শেখ জালাল, আব্দুল মোক্কাদ্দিম নিশু, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, আব্দুর রউফ মোল্লা, আব্দুল হান্নান, সুরুজ মিয়া, ফারুক মিয়া, আব্দুল গফুর জিতু, বাবুল আহমেদ, গনি মিয়া, মুরাদ আহমদ, রঞ্জু দেব, শেখ রইছ আলী, সোহেল আহমেদ রানা, বিশ্বজিত চৌধুরী, প্রভাষক রিপন আহমেদ, আবু তাহের, শাহাব উদ্দিন, ফকির কাউছার আহমেদ, সামছুল আলম, আকবর আলী, ফুরুক মিয়া প্রমূখ।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জাতীয় পার্টিকে হবিগঞ্জ জেলায় একটি সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের বলেন, আর ঘরে বসার সময় নেই। প্রত্যেক নেতাকর্মীকে জনগণের কাছে পল্লীবন্ধু এরশাদের শাসন আমলে সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে।
সভায় আগামী ১৬ এপ্রিলের মধ্যে সকল উপজেলা ও পৌর শাখা জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com