শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটের শ্রীকুটায় অর্ধ-রাস্তা দখল করে বালু বোঝাই ॥ দূর্ঘটনার আশঙ্কা

  • আপডেট টাইম বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অর্ধ রাস্তা দখল করে অবৈধভাবে বালু বোঝাই করা হচ্ছে। বেশ কিছুদিন যাবত চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের অদূরে ক্বেরাতিয়া মাদ্রাসার বিপরীত পাশে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট এর অর্ধ সড়কে ট্রাক ও ট্রাক্টর দাঁড় করিয়ে অবৈধভাবে বালু বোঝাই চলছে।
সরেজমিনে দেখা যায়, ওই স্থানে ৩/৪ ট্রাক ও ট্রাক্টর একসাথে অর্ধ রাস্তা পর্যন্ত দাঁড় করিয়ে বালু বোঝাই করছেন এক অসাধু ব্যবসায়ী। প্রতিদিন এ রাস্তা দিয়ে ওই মাদ্রাসা-মসজিদের মুসল্লী, আশ-পাশের স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীসহ ৭ থেকে ৮ গ্রামের প্রায় আট হাজার পথচারী চলাচল করেন। সড়কে চলে হরদম গাড়ী। এভাবে বালু বোঝাইয়ের কারণে প্রশস্ত ওই সড়কের স্পেস কমে যাওয়ার ফলে যানবাহন ও ভাট্রেক এর সময় ভয়াবহ রূপ ধারণ করে। যেকোনো সময় অনাকাংখিত সড়ক দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফারুক মিয়া নামে এক ব্যক্তি জানান, ‘আমার মেয়েকে এ রাস্তা দিয়ে স্কুলে নিয়ে যাই। তখন বড্ড আতঙ্কে থাকি, ভয় লাগে। কখন যে কে দূর্ঘটনার স্বীকার হয়।
বালুর ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এটা আমার ব্যবসা। এ বালু বোঝাই করেই আমি জীবিকা নির্বাহ করি।’
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানকে বিষয়টি অবহৃত করলে তিনি বলেন, ‘আমি অতি শীঘ্রই ঘটনা স্থল পরিদর্শন করে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com