শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মেয়র গউছ’র উন্নয়ন কাজ পরিদর্শন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌরএলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন মেয়র জিকে গউছ। গতকাল সোমবার বেলা ১১ টায় পায়ে হেটে ৮ নং ওয়ার্ডের মোহনপুর এলাকায় যান তিনি। পৌর এলাকায় বাস্তবায়নাধীন ইউজিপ-৩ এর আওতায় চলমান উন্নয়ন কাজের বিভিন্ন ত্র“টি ও অসংগতি তিনি চিহ্নিত করেন। এ সকল অসঙ্গতি দূর করে কাজের মান শতভাগ বজায় রাখার মাধ্যমে উন্নয়ন কাজ পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের নির্দেশ দেন। মোহনপুর এলাকা পরিদর্শন শেষে তিনি ৫ ও ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি নির্মাণ কাজের মান বজায় রাখার পাশাপাশি কাজ চলাকালীন পথচারী, শিশুসহ পৌরনাগরিকদের যাতে কোন ভোগান্তি না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি নির্দেশ দেন। পৌর এলাকার বিভিন্ন কাজ পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীরসহ অন্যান্য। বিভিন্ন এলাকা পরিদর্শনকালে মেয়র এলাকাবসীর সাথে কুশল বিনিময় করে তাদের খোজখবর নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com