রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন ১৫ পদে লড়ছেন ২২ জন

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর ২০১৪-১৫ ইংরেজী সনের দ্বি-বার্ষিক নির্বাচনের গতকাল রবিবার ছিল মনোনয়পত্র দাখিল ও বাছাইয়ের দিন। ১৫টি পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, কার্য নির্বাহী সদস্য পদে দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী ও প্রদীপ দাস সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মর্তুজা ইমতিয়াজ ও শাহ মশিউর রহমান কামাল, সহ সভাপতি পদে হেমায়েত আলী খান জাতু, সালাম চৌধুরী ও অপু চৌধুরী, সাধারণ সম্পাদক পদে জিয়া উদ্দিন দুলাল ও শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম কহিনুর ও তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে সাজিদুর রহমান ও মোহাম্মদ নূর উদ্দিন, কোষ্যাধক্ষ পদে রনু বিশ্বাস ও রহমত আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে কে এম এ ওয়াহাব নাঈমী ও সোহাইল আহমেদ, আইন ও প্রশিক্ষণ সম্পাদক পদে শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল ও আশাহিদ আলী আশা, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে এম শামসুল হক ও কাজী মাহমুদুল হক সূজন। আগামী ১৫ ফেব্র“য়ারী জেলা ক্রীড়া সংস্থায় জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com