সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যথাযথ মর্যাদায় গণ হত্যা দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ মর্যাদায় গতকাল জাতীয় গণ হত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্রাচার্য স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য ও স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলন। গতকাল শনিবার বিকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার নুর উদ্দিন বীরপ্রতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, মোস্তাক আহমদ মিলু, ইউপি চেয়াম্যান আলী আহমদ মুসা, মুহিবুর রহমান হারুন, পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ওসি (অপারেশন) জিয়াউল ইসলাম, কাউন্সিলর জাকির আহমদ, দিলারা আজাদ, উপজেলা সহকারী প্রকৌশলী সৈদুর রহমান, প.প কর্মকর্তা শাহাদাৎ হোসেন, যুব অফিসার মনিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, এটিএম রুবেল, তাতীলীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন প্রমূখ।
পরে অতিথিবৃন্দ শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্রাচার্য স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন শেষে নবীগঞ্জে স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলন করেন। অপর দিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এছাড়া দলীয় নেতাকমীরা অনুষ্টানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com