শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তানগর পইল সড়ক ও পোদ্দার বাড়ি থেকে গোপালগঞ্জ বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান। হবিগঞ্জ সদর-লাখাই আসনের প্রতিটি গ্রামের সড়ক তৈরী হওয়ায় এখন সহজেই মানুষ স্বল্প সময়ে জেলা শহরে যাতায়াত করতে পারেন। তিনি সকলকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহবান জানান।
গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির এসব কথা বলেন।
এ সময় গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আলী, মকবুল হোসেন, শিবেন্দ্র দেব শিবু, গনি মিয়া, ফেরদৌস আহমেদ, আলমগীর, জুয়েল মিয়া, জয়নাল, কবির, ইসমাইলসহ দলীয় নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট মুরব্বীয়ানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এলজিইডির বায়স্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে শায়েস্তানগর থেকে পইল সড়ক ও পোদ্দার বাড়ি থেকে গোপালগঞ্জ বাজার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন এবং ৫৩ লাখ টাকা ব্যয়ে ভাদৈ থেকে মশাজান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com