সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৯৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ অসুস্থ বোন জামাইকে দেখা হলনা ধান ব্যবসায়ী মিজানুর রহমানের। পথিমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় তাকে প্রাণ হারাতে হয়েছে। হতভাগ্য মিজানুর রহমান বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামের মৃত আব্দুল হামিদ মাষ্টারের ছেলে। তিনি মনতলা বাজারের ধান ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালের দিকে আহম্মদপুর গ্রামে অসুস্থ বোন জামাইকে দেখতে যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে রওয়ানা দেন মিজান। পথিমধ্যে ধর্মঘর-মনতলা সড়কের মদিনা মার্কেটের নিকটে একটি গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকেমৃ ত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com