সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর হাতে জাল টাকা সহ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের জাল টাকা সহ এক জনকে আটক করেছে শ্রীমঙ্গলস্থ র‌্যাব-৯ ক্যাম্প। মঙ্গলবার রাত ১১ টায় মৌলভীবাজার শাহ মোস্তফা দরগা গেইটের সামনে থেকে গোপন খবরের ভিত্তিতে মোঃ আব্দুল আজিজকে (৪০) নামে ১ লক্ষ টাকা সহ আটক করা হয়।
বৃধবার দুপুরে শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্প এ প্রেসব্রিফিং এর মাধ্যমে শ্রীমঙ্গল র‌্যাব ৯ সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, মোঃ আব্দুল আজিজ দীর্ঘদিন যাবৎ ধরে জাল টাকার ব্যবসা করে আসছে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা শহরে। র‌্যাব আরো জানায় আজিজ মৌলভীবাজার জেলা শহরে ত্রাস হিসেবেও সে পরিচিত। সে এতদিন গা ডাকা দিয়ে দেশের বিভিন্ন শহরে জাল টাকার ব্যবসা করে আসছিল। আটক আব্দুল আজিককে মৌলভীবাজার থানায় প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com