শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ইনাতগঞ্জ সড়কে হামলা ভাংচুর ৩দিন ধরে সিএনজি চলাচল বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার সিএনজি শ্রমিক ও দীঘলবাক ইউপির সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। ইনাতগঞ্জ-সঈদপুর সড়কে দীঘলবাক এলাকার শ্রমিকরা সিএনজি ভাংচুর ও চোরাগুপ্তা হামলার জন্য গত ৩দিন ধরে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে জন সাধারণ চরম দূর্ভোগ পোহাচ্ছে।
গত সোমবার পূর্ব বিরোধের জেরধরে ওই সড়কের রায়ঘর গ্রামের কাছে আকলুছ মিয়ার দোকানে গেলে খবর পেয়ে একদল লোক সিএনজি শ্রমিক জিয়াপুর গ্রামের দুলাল মিয়া (৩০) এর উপর হামলা চালায়। তার সাথে থাকা সিএনজিটি ভাংচুর করা হয়। রক্তাক্ত অবস্থায় দুলালকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে সঈদপুর সিএনজি ষ্ট্যান্ডের ম্যানেজার গেন্দু মিয়া জানান, দীঘলবাক এলাকার শ্রমিকরা আমাদের গাড়ি ভাংচুর ও শ্রমিকদের মারধর করছে। এজন্য ওই সড়কে আমরা সিএনজি চলাচল বন্ধ রেখেছি। এ ঘটনায় সিএনজি শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com