সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নেতাকর্মীদের নিয়ে দলীয় লিফলেট বিতরণ করলেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টা থেকে তিনি আদালত পাড়ায় লিফলেট বিতরণ শুরু করেন। এরপূর্বে তিনি শহরের বিভিন্ন স্থানে দলীয় পোষ্টার লাগান। গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই পোষ্টার ও লিফেলট প্রকাশ করা হয়।
মেয়র জি কে গউছ বলেন, অর্নিবাচিত সরকার বন্দুকের নাল দিয়ে দেশ শাসন করছে। জনবিচ্ছিন্ন এই সরকার জনগণের ভয়ে বিএনপিকে মাঠে নামতে দিচ্ছে না। তাই জনবিরোধী গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি লিখিত একটি বক্তব্য জনগণের কাছে তুলে ধরেছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মোঃ মিজানুর রহমান চৌধুরী, সহ দপ্তর সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল নেতা মর্তুজা আহমেদ রিপন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com