সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রতœা উচ্চ বিদ্যালয়ে মজিদ খান এমপি ॥ বঙ্গবন্ধু কৈশোর কালেই ছিলেন ন্যায়পরায়ন ও সত্যবাদী ছিলেন

  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৫৩৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হত কি-না সেটি প্রশ্নবিদ্ধ। গোপালগঞ্জের অজপাড়া গায়ে জন্মগ্রহণকারী এই নেতা শিশু ও কৈশোর কালেই ছিলেন ন্যায়পরায়ন ও সত্যবাদী। গতকাল বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমার বয়সে শেখ মুজিব নিজের খাবার সহপাঠীদের বিলিয়েছেন। তিনি ছাতা অপরকে দান করেছেন। নিজের ঘরের সকল খাবার অনাহারিদের বিলিয়ে দেওয়ার আবদার করেছেন পরিবারের কাছে। এই মহান নেতার শিশু ও কৈশোর কালের নেতৃত্ব গুণের কারণে পরবর্তীকালে দেশে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। হয়েছেন বাঙালী জাতির অভিসংবাদিত নেতা। তিনি শিার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধুর কৈশোর কালের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি মজিদ খান। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবু তাহের সহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com