মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

হরকাতুল জেহাদের আঞ্চলিক কমান্ডার ॥ নবীগঞ্জের মামা হুজুর বন্দুকযুদ্ধে নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৫৩৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হরকাতুল জেহাদের আঞ্চলিক কমান্ডার নবীগঞ্জের তাজুল ইসলাম মাহমুদ ওরফে মামা হুজুর (৪৫) বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত দেড়টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৫ টি ককটেল, একটি পাইপগান, নয় রাউন্ড কার্তুজ ও পাঁচটি চাপাতি উদ্ধার করেছে। নিহত তাজুল নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের বাসিন্দা। সে কয়েক বছর পূর্বে জঙ্গি সন্দেহে র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। এরপর দীর্ঘ দিন দেশের বিভিন্ন এলাকায় বসবাস করে। ট্রাভেলস ব্যবসাও করেছেন অনেক দিন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহাম্মেদের দাবি, নিহত মামা হুজুর জঙ্গি সংগঠনের সদস্য। গত ১৭ ফেব্র“য়ারি দিনগত রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কবিরাজ ফরিদ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি তিনি। এই মামলায় গ্রেপ্তার হওয়া আরেক আসামির ১৬৪ ধারার জবানবন্দিতে মামা হুজুরের নাম উঠে আসে।
ওসি জানান, নাশকতার উদ্দেশ্যে মামা হুজুর ও তার দল কুটি এলাকায় জড়ো হয়েছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। ঘটনাস্থলে যাওয়ার পর মামা হুজুরের লোকজন পুলিশকে লক্ষ্য করে ১৪ টি ককটেল ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে মামা হুজুর নিহত হয়।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
এদিকে সূত্রে জানা গেছে, নিহতের বাড়ি নবীগঞ্জে হলেও সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিল, পরিবারের লোকজনের সাথে কোন যোগাযোগ ছিলনা। এমনি কয়েক বছর পূর্বে জঙ্গি তৎপরাতায় জড়িত থাকার অফিযোগে গ্রেফতার হয়েছিল। নিহত তাজুলের পারিবারিক সূত্রে জানা গেছে, তারা লাশ আনতে ব্রাহ্মবাড়িয়া জেলার কসবা থানায় গেছেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্র“য়ারি সকালে কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে কবিরাজ ফরিদ মিয়ার (৪৭) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ২৪ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়ার আদালতে দেয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জহির মিয়া নামে এক ব্যক্তি জানান, ধর্ষণ, প্রতারণা ঠেকিয়ে বেহেস্তে যেতে কথিত মামা হুজুরের (নিহত ব্যক্তি) নির্দেশে ফরিদ মিয়াকে হত্যা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com