শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি বানিয়াচং ও সদর ফাইনালে

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে বানিয়াচং ও হবিগঞ্জ সদর উপজেলা। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বানিয়াচং উপজেলা ৪০-২৩ পয়েন্টে চুনারুঘাট উপজেলাকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে হবিগঞ্জ সদর উপজেলা ৩২-১৮ পয়েন্টে নবীগঞ্জ উপজেলাকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ, শহিদুর রহমান লাল, নুরুল ইসলাম, লিটন মিয়া ও আব্দুল মতিন।
গতকাল প্রধান অতিথি হিসাবে খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূইয়া সামছ। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
আগামিকাল শনিবার সকাল ১০টায় জালাল স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে হবিগঞ্জ সদর উপজেলা বনাম বানিয়াচং উপজেলা। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
বাংলাদেশ কাবাডি ফেযারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশগ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com