সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাংবাদিক মখলিছের মায়ের আত্মার মাগফেরাতে কামনায় বানিয়াচং প্রেসক্লাবের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সাবেক সেক্রেটারি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার বানিয়াচং স্টাফ রিপোর্টার মখলিছ মিয়ার মাতা মরহুম হাজেরা বিবির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদ এ বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত আলী খান, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, উপজেলা মৎস্য কর্মকর্তা ড.মকসুদুল ভূঁইয়া, যুবউন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান, শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, খাদ্য নিয়ন্ত্রক খালেদ আহমদ, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, জাতীয় শ্রমিক লীগ আহবায়ক অ্যাডঃ মুর্শেদুজ্জামান লুকু, সাংবাদিক সর্দার আজিমুল হক স্বপন, মখলিছ মিয়া, দেওয়ান শোয়েব রাজা, শিব্বির আহমদ আরজু, রায়হান উদ্দিন সুমন, দিলোয়ার হুসেন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com