স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ দৈনিক হবিগঞ্জ সময়ের নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ এর উপর হামলায় ঘটনায় নবীগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাতে শহরের নুরানী মার্কেটে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নুরানী মার্কেটের বিশিষ্ঠ ব্যবসায়ী ও বাউশা ইউপির সাবেক মেম্বার (অবঃ) সেনা কর্মকর্তা মোঃ আব্দুল মন্নান। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউশা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, আউশকান্দি ইউপি’র চেয়ারম্যান হাজী মোঃ মহিবুর রহমান হারুন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, সহ-সভাপতি সাবেক মেম্বার মোঃ ছাদ উল্লাহ, সাবেক সহ-সভাপতি মাওঃ শোয়েব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রেজভী আহমদ খালেদ, ১৩নং এলাকার পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ শফিকুর রহমান, সাবেক ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হেলাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খাঁন ও গোলাম রসুল চৌধুরী রাহেল, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসতিয়াক আহমেদ জিলু, কোষাধ্যক্ষ মোঃ সাইদুল হক চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী সাবেক মেম্বার আব্দুল হান্নান চৌধুরী, আহমদ ঠাকুর রানা, মোঃ বদরুল আলম চৌধুরী, ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ আজিজুর রহমান ও মোঃ আজসল হোসেন।
উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, আলী হাছান লিটন, ছাত্রলীগ নেতা মফিজুর রহমান মফিজ, ফয়ছল তালুকদার, বাবলু আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী মাও: মস্তফা আল-হাদী, মিজানুর রহমান জুয়েল, মোঃ মুজিবুর রহমান, মোঃ সামছু মিয়া, মোঃ আবুল মিয়া, মাহমুদ চৌধূরী, আব্দুল হাদি, মোঃ শাহেদুর রহমান, সুমন আহমেদ, সুজিত পাল, মোঃ কুরুশ মিয়া, রনজিত কুমার ধর, আব্দুল মতিন, মোঃ আলাউর রহমান, জাহাঙ্গীর আলম, খন্দকার ইকবাল হোসেন, আব্দুল তাহিদ, ইন্দ্রজিত ধর, তোফাজ্জুল হোসেন, আব্দুল আলী, আলাউর রহমান প্রমুখ।
সভায় সাংবাদিক মুরাদ আহমদ এর উপর হামলার ঘটনায় ৪৮ ঘটনার মধ্যে সুষ্ঠু সমাধান না হলে আগামী বৃহষ্পতিবার মানববন্ধনের কর্মসূচি দেয়া হয়।