রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের মাঝে সমন্বয় করতে সদর থানায় মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের মাঝে সমন্বয় করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার সভাকক্ষে ওসি ইয়াছিনুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মানিকুল ইসলাম, ওসি (অপারেশন) ডালিম আহমেদ, এসআই দৌস মোহাম্মদ, পার্থ রঞ্জন চক্রবর্তী ও মির্জা মাহমুদুল করিম প্রমুখ। এ ছাড়াও সদর উপজেলা শাখার সকল কমিউনিটি পুলিশগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় ওসি ইয়াছিনুল হক বলেন, মাদক, চুরি, ছিনতাইকে নির্মূল করতে হবে। হবিগঞ্জ শহরে এ ধরণের অপরাধ কাউকে করতে দেয়া হবে না। সে জন্য কমিউনিটি পুলিশ ও বিট পুলিশকে মিলিতভাবে কাজ করতে হবে। শহরের প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় অপরাধীদের তালিকা তৈরি করে অপরাধ নিয়ন্ত্রণে আনতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com