শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাতৃভাষা সম্মাননা পদক পাওয়ায় সভাপতিকে সংবর্ধনা ॥ হবিগঞ্জ জেলা প্রাইভেট এ্যাম্বুলেন্স মালিক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা প্রাইভেট এ্যাম্বুলেন্স মালিক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্তজার্তিক মাতৃভাষা সম্মাননা ২০১৭-এর পদক পাওয়ায় সমিতির সভাপতি মশিউর রহমান শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল রবিবার রাত ৮টায় শহরের সদর হাসপাতাল এলাকার প্যারিস ইন আবাসিক হোটেলে সাধারন সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা প্রাইভেট এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মশিউর রহমান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়নার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হুদা নিকসন, নাজমুল হক, সম্মানিত সদস্য এডঃ আব্দুল শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম শেফু, দপ্তর সম্পাদক হুমায়ূন কবীর, সদস্য মোঃ কদ্দুছ মিয়া, এখলাছ মিয়া ও উজ্জ্বল মিয়া প্রমূখ। সভায় মালিক-শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে নেতৃবৃন্দরা বলেন, উক্ত সমিতি গঠন করার পর থেকে অত্যান্ত সুনামের সাথে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিরিয়ালের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হওয়ায় এলাকার দালাল চক্র বাহিনী অপতৎপরতা চালাচ্ছে। সংগঠনের বিরুদ্ধে নানা অপ্রচার অব্যাহত রেখেছে। ওই কুচক্রী মহলের বিভিন্ন অপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতৃবৃন্দরা যাত্রী সাধারনের প্রতি আহ্বান জানান। পরে সংগঠনের উদ্যোগে মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা ২০১৭-এর পদক লাভ করায় সংগঠনের সভাপতি মশিউর রহমান শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com