সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইয়াবা ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত ও পলাতক ৩ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সাজাপ্রাপ্ত একজন ও পলাতক একজনসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের আমজাদ উল্লার ছেলে রিপন আহমেদ এবং মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামী হলো উপজেলার ভাটি শেরপুর এলাকার মৃত রাজু হোসের ছেলে আজমান হোসেন। মাদক মামলার ওয়ারেন্টভুক্ত অপর পলাতক আসামী উপজেলার শৈলা রামপুরের জামাল মিয়ার ছেলে শফিকুনুর ওরপে শফিকুল।
গত বুধবার দিবাগত রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রিপন আহমেদ দীর্ঘদিন ধরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ওই রাতে থানার এস.আই সুজিত চক্রবর্ত্তী ও গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের কান্দিগাও এলাকায় গালিব নূর পেট্রোল পাম্পের নিকট থেকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে রিপনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে থানায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com