রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে ডাকাত সরদার হবিগঞ্জ শহরে গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে আন্তঃ জেলা ডাকাত দলের সরদার চান মিয়া ওরফে চান্দু (৩২) কে গ্রেফতার করেছে ডিবি ও মাধবপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর কবরস্থান সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মাধবপুর উপজেলার ছাতিয়াইন কোনাগাঁও গ্রামের মৃত লাফু মিয়ার পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, চান্দু ডাকাত দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকাল ওই সময় মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় চান্দু মিয়ার সাথে থাকা অন্য ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com