রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচঙ্গে চোলাইমদসহ ১ জন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৪৪৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ ১জনকে গ্রেফতার করেছে। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অপারেশন অফিসার এসআই ওমর ফারুক এর নেতৃত্বে এসআই নাজমুল হক, এএসআই প্রদীপ কুমার, হাফিজুর রহমান, দেলোয়ার ও নাঈমসহ একদল পুলিশ সদরের আদর্শবাজার নৌকাঘাট এলাকা থেকে ২০ লিটার চোলাইমদসহ আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাস এর ছেলে গোপাল চন্দ্র দাস (৩৫) কে গ্রেফতার করে। পুলিশ জানায়, স্থানীয় রঘুচৌধুরী পাড়া এলাকা থেকে চোলাইমদ ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গোপাল পাহাড়পুর এলাকায় নিয়ে যাচ্ছিল। বিষয়টি পুলিশের কাছে পৌছামাত্র আদর্শবাজার নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল গতিরোধ করে গোপালকে আটক করে। এসআই নাজমুল হক বাদী হয়ে গোপাল চন্দ্র দাসকে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com