রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৪৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ১৩ বোতল ফেনসিডিলসহ হবিগঞ্জের মাদক ব্যবসায়ী আমিন আলী (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে সতং রাস্তা থেকে সিএনজি ও ১৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ। চুনারুঘাট থানার এসআই সুমনুর রহমান ও এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আমিন আলীর বিরুদ্ধে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আমিন আলী হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরী বাজার নোয়াবাদ গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র। মাদকদ্রব্যের মূল্য ৯ হাজার টাকা।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহুলিয়া গাজীপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র আবুল কাশেম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। চুনারুঘাট থানার এএসআই সুরঞ্জিত দে’র নেতৃত্বে পুলিশ আবুল কাশেমকে গ্রেফতার। পুলিশ জানায় তার বিরুদ্ধে ৫টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com