বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে দু’ভাইকে জবাই করে হত্যা ॥ ৩ জনের ফাঁসি

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭১১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুই ভাইকে জবাই করে হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল রবিবার বিকাল চারটায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলো, বাহুবল উপজেলার যশপাল গ্রামের আবদুস সামাদের ছেলে আব্দুল আলী, মারফত আলীর ছেলে সায়েদ আলী ও আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া।
নিহত দুই শিশু হলো বাহুবল উপজেলার যশপাল গ্রামের ছিদ্দিক আলীর পুত্র নুরুজ আলী (১০) ও আহাদ আলী (১২)।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৮ আগস্ট বিকালে দন্ডপ্রাপ্তরা বাহুবল উপজেলার যশপাল গ্রামের ছিদ্দিক আলীর ছেলে নুরুজ আলী ও তার বড় ভাই আহাদ আলীকে পাশের একটি গ্রামে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাদেরকে একই এলাকার তিতারকোণায় ধান খেতে নিয়ে জবাই করে হত্যা করে। পরদিন তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ছিদ্দিক আলী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজা পারভিন আসামি আব্দুল আলীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অন্য দুই আসামি পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com