বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে অপহৃতা শিক্ষিকার পরিবারকে দেশ ত্যাগের হুমকি

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের রায়পাড়া মন্দিরভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাকে অপহরণের ৮দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো অপহৃতার পরিবারকে মোবাইল ফোনে দেশ ত্যাগের হুমকি দিচ্ছে অপহরণকারী। তার পরিবারকে দেশ ত্যাগের হুমকি দিয়েছে। এ ঘটনায় অপহৃতার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে অপহৃতার ভাই বিদ্যুৎ মজুমদার গতকাল শনিবার বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্র“য়ারি তার বোনকে রায়পাড়া শিয়ন চৌধুরী ও তার সহযোগিরা অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতার পিতা বিজয় মজুমদার বাদী হয়ে শিয়ন চৌধুরীসহ ৩ জনের নামে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় শিয়ন চৌধুরীর ভাই তুষার চৌধুরীকে গ্রেফতার করলেও মূল অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। অপহৃতার ভাই বিদ্যুৎ মজুমদার জানান, গত ২০ফেব্র“য়ারি শিয়ন চৌধুরী তার মোবাইল ফোন ০১৭২৮-৪৪১৪৩৪ থেকে ফোন করে আমাদেরকে দেশ থেকে ভারতে পাঠানোর হুমকি দেন। এ ঘটনার পর থেকে আমরা আতঙ্কর মধ্যে দিন কাটাচ্ছি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই দয়াল হরি ভৌমিক জানান, অপহৃতা স্কুল শিক্ষিকাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। ঘনঘন স্থান পরিবর্তনের কারণে তাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com