শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের নৃত্য সঙ্গীত ও অভিনয়ে ৫ জনের জয়যাত্রা

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৮৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ শিক্ষা সপ্তাহ ২০১৭ হবিগঞ্জ জেলা ভিত্তিক প্রতিযোগিতায় চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের নৃত্য, সঙ্গীত ও অভিনয়ের পাঁচ জন শিল্পী জেলায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের নৃৃত্য বিভাগের ছাত্রী ও দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দেবষ্মিতা পাল শ্রেষ্ঠা নৃত্যে প্রথম স্থান অর্জন, অভিনয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেজুয়ানা ইসলাম উপমা, রবীন্দ্র সঙ্গীতে নিলিমা দেব মুক্তা, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্নিদ্ধা কর রবীন্দ্র সঙ্গীত খ বিভাগ, জান্নাতুল ফেরদৌসী সোনালী রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। উল্লেখ্য, শিক্ষা সপ্তাহ ২০১৭ প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগিরা আগামী ২৮ ফেব্র“য়ারি সিলেট বিভাগে হবিগঞ্জ জেলার হয়ে অংশগ্রহণ করবে। তারা সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com