শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গ্যাস বিল বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টি ও বাসদের বিক্ষোভ ॥ পথসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঘোষিত গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর যৌথ উদ্যোগে স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্ট ও মুত্তালিব চত্ত্বরে বিকাল ৫টায় পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কমরেড হাবিবুর রহমান, নুরুল হুদা চৌধুরী শিবলী, কমরেড পীযুষ চক্রবর্তী, এডভোকেট কমরেড জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান, সিদ্দিকী হারুন। সংহতি প্রকাশ করেন- শ্রমিকনেতা অনু মিয়া, আঃ ছালাম, রনজিৎ সরকার, জয়দ্বীপ দাশ, মাসুদ পারভেজ, মোঃ রফিক মিয়া ও ছাত্রনেতা আশরাফ উদ্দিন রাকিব প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তাগণ বলেন, সরকার অযৌক্তিক ও অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ জনগণের কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তাই এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হইবে। গ্যাসের দাম বাড়ার কারণে বাড়ীভাড়া, বাসভাড়া, কৃষি উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। তাই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের আন্দোলনে সামিল হতে হইবে। আগামী ২৮ ফেব্র“য়ারি মঙ্গলবার মহানগরগুলোতে অর্ধদিবস হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com